/> মানবিকতা ও সেবার ব্রতে নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

মানবিকতা ও সেবার ব্রতে নিঃস্বার্থ নবজীবন সংগঠনের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন

 



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:


সেবাই পরম ধর্ম”—এই আদর্শকে ধারণ করে নিঃস্বার্থ নবজীবন সংগঠনের (NNS) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী, ২০২৬–২০২৯ মেয়াদের নবগঠিত কেন্দ্রীয় কমিটির এবং নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, চট্টগ্রামের আইস ফ্যাক্টরি রোড সংলগ্ন পিটিআই মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রকৌ. ক্লিনটন আচার্য্য ও আকাশ দাশের সঞ্চালনায়, সংগঠনের কার্যকরী পরিষদ'২৬ সভাপতি রাহুল আচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।



জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা এবং পবিত্র মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি চট্টগ্রামের মহাসচিব লায়ন পন্ডিত জ্যোতিষভাস্কর এস. কে. আচার্য্য। পরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শ্রী মিলন কান্তি আচার্য্য অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় পিতার কন্যার ক্যান্সার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং একজন অসহায় নারীর স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।

প্রথম অধিবেশনে নবগঠিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক স্বপন কুমার সাহা। নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কমিটির কর্মকর্তা ও সদস্যদের শপথবাক্য পাঠ করান দ্বিতীয় অধিবেশনের উদ্বোধক মিলন শর্মা।



আলোচনা সভার শুরুতেই স্বাগত বক্তা নয়ন ঘোষ ও বিজয় রুদ্র উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, অনুষ্টানের বিভিন্ন অধিবেশনে ইস্টার্ন ব্যাংক লি.-এর হেড অব কর্পোরেট বিজনেস সঞ্জয় দাশ, প্রধান বক্তা শম্ভু দাশ, বিপ্লব দে পার্থ ডা. নারায়ণ ধর, ঝন্টু চৌধুরী, এড,শুভাশিষ শর্মা, উজ্জ্বল বরণ বিশ্বাস, আশীষ আচার্য্য, শ্যামল বৈদ্য, দীপাকাচার্য্য, স্বপন কুমার দাশ লায়ন সুভাস দাশ, এড. সুজন দাশ, কাঞ্চন গুপ্ত, অজয় দত্ত, অরুপ দাশ রুবেল, জুয়েল আইচ, এড. হিরু শীল, অপু দাশ, মিঠুন দে, রিপন চৌধুরী,অধীর শীল সহ বিভিন্ন সামাজিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে যারা দীর্ঘ তিন বছর ধরে ধারাবাহিকতা পালন করে সংগঠনের কার্যক্রমে অবদান রেখে চলেছেন, তাদের আজীবন সদস্য সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সংগঠনের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।



শপথগ্রহণ শেষে সদ্য অভিষিক্ত কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. পিয়াল আচার্য্য ও সাধারণ সম্পাদক অন্তর আচার্য্য এবং নোয়াখালী লক্ষীপুর জেলার সভাপতি কাকন কুরী ও সাধারণ সম্পাদক বিকাশ দাশ সংগঠনের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবগঠিত কেন্দ্রীয়, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা কমিটির অভিষেক, আজীবন সদস্য, বিশেষ সম্মাননা ও সহায়তা প্রদানসহ দিনব্যাপী এ বর্ণাঢ্য অনুষ্ঠানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

No comments:

Post a Comment

Post Top Ad