/> জয়পুরের ঐতিহ্যবাহী মার্বেল পাথরের দেব-দেবীর বিগ্রহ এখন বাংলাদেশে - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জয়পুরের ঐতিহ্যবাহী মার্বেল পাথরের দেব-দেবীর বিগ্রহ এখন বাংলাদেশে

 


রাজস্থানের জয়পুরের ঐতিহ্যবাহী মার্বেল পাথরের নিখুঁত কারুকাজে তৈরি দেব-দেবীর বিগ্রহ এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। পূজা-অর্চনা কিংবা গৃহের সৌন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন নকশা ও আকারের বিগ্রহ সরাসরি জয়পুর থেকে সংগ্রহের সুবিধা দিচ্ছে একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির দাবি, জয়পুরের অভিজ্ঞ কারিগরদের তৈরি শতভাগ মার্বেল পাথরের বিগ্রহে রয়েছে আধুনিক নকশা ও উন্নতমানের ফিনিশিং। ক্রেতাদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট আকার, নকশা কিংবা ছবি অনুসরণ করেও কাস্টমাইজড বিগ্রহ তৈরির সুযোগ রয়েছে।



প্রতিষ্ঠানটির কালেকশনে রাধাকৃষ্ণ, শিব-পার্বতী, মা দুর্গা, শ্রী গণেশ, লক্ষ্মী-নারায়ণ, গৌর-নিতাই, বাবা লোকনাথ ও হনুমানসহ বিভিন্ন দেব-দেবীর বিগ্রহ রয়েছে বলে জানানো হয়েছে।

শুধু প্রস্তুত বিগ্রহ নয়, ক্রেতার দেওয়া ছবি বা নকশা অনুসারে জয়পুরের কারিগরদের মাধ্যমে বিশেষ অর্ডারেও বিগ্রহ তৈরি করা হচ্ছে। ফলে পছন্দের আকার ও নকশায় ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী বিগ্রহ সংগ্রহের সুযোগ থাকছে।



বিগ্রহের নিরাপদ পরিবহন নিশ্চিত করতে বিশেষ প্যাকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের পক্ষ থেকে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

জয়পুরের ঐতিহ্যবাহী কারুকাজ ও মার্বেল পাথরের বিগ্রহ সংগ্রহে আগ্রহীদের অর্ডার ও বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের নির্ধারিত ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

+880 1814-313382

No comments:

Post a Comment

Post Top Ad