/> রাম সনাতনী পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল চট্টগ্রামে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাম সনাতনী পরিষদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল চট্টগ্রামে আলোচনা সভা ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
“ধর্মে ঐক্য, সেবায় শক্তি, সনাতনে অনুপ্রেরণা” এই মূলমন্ত্রকে সামনে রেখে আত্মপ্রকাশের এক বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে সামাজিক ও ধর্মীয় সংগঠন 'রাম সনাতনী পরিষদ' (RSP)। ধর্ম প্রচার, মানব সেবা, সমাজ কল্যাণ এবং সংস্কৃতি চর্চার ব্রত নিয়ে এগিয়ে চলা সংগঠনটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল ২২ আগস্ট, ২০২৬ (শনিবার) এক বর্ণাঢ্য আলোচনা সভা ও অনাথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রামের নন্দীরহাটে অবস্থিত শ্রী শ্রী লোকনাথ বাবা সেবাশ্রমে এই মহতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “একটি বছর নয়, এটি আমাদের সেবা ও সাধনার এক অনন্য পথচলা।” প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে শুধু আনুষ্ঠানিকতাই নয়, বরং অসহায় ও অনাথ শিশুদের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সনাতনী মূল্যবোধে একটি আলোকিত আগামী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে পরিষদ। আগামীকালের এই আয়োজনে রাম সনাতনী পরিষদের সকল সদস্যসহ ধর্মপ্রাণ ও সমাজের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণে সংগঠনটির পথচলা আরও সুদূরপ্রসারী ও গতিশীল হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।- খবর বিজ্ঞপ্তির

No comments:

Post a Comment

Post Top Ad