/> চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


 

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মীরসরাই উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কাজল কর্মকার,মিরসরাই ও সীতাকুণ্ড প্রতিনিধি। 

সম্মেলনে অনির্বাণ চৌধুরী রাজিবকে সভাপতি এবং মোহন দে-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

আজ বিকেল ৩টায় মীরসরাই উপজেলার মিঠাছরা মহামায়া মন্দির প্রাঙ্গণে উপজেলা পূজা কমিটির আহবায়ক অনির্বান চৌধুরী রাজীব এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোহন দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি ধর্মীয় সম্প্রীতি, সৌহাদ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। 


সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ - চট্টগ্রাম জেলার সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য বিপুল কান্তি দত্ত, চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি অলক মহাজন, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. অমিতাভ দাশ, নির্বাহী সদস্য সুভাষ সরকার, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক ও সন্দীপ উপজেলার সভাপতি চন্দন মজুমদার, হাটহাজারী উপজেলার সাবেক সহ-সভাপতি নির্মল নাথসহ মীরসরাই উপজেলা শাখার সাবেক সাধারন সম্পাদক দীলিপ বনিক, মীরসরাই পৌরসভা পূজা কমিটির সভাপতি শংকর শর্মা, জন্মাষ্টমী পরিষদের সাবেক সভাপতি পরিমল কর্মকার, বর্তমান আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জহরলাল নাথ অভি, সদস্য সাংবাদিক বিপুল দাশ, সজল শীল, আশিষ দাশ, গৌপি কুমার দাশ, সাংবাদিক বাবলু দে, রনি নাগ মুন্না,শংকর শর্মা, সুমন শর্মা, সাংবাদিক কমল পাটোয়ারী, সুমন নাথ, শিপন শর্মা, রাকেশ বিশ্বাসসহ বিভিন্ন মন্ডপ কমিটির প্রতিনিধিবৃন্দ। এতে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad