/> চট্টগ্রামের মিরসরাইয়ে জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের উদ্যোগে গীতা পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চট্টগ্রামের মিরসরাইয়ে জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের উদ্যোগে গীতা পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

সনাতন ডেস্ক: জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ (জ্যোগীশিস), মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গীতা পরীক্ষা-২০২৬ গত ৭ই আগস্ট (শুক্রবার) মিরসরাই উপজেলার চারটি কেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনটি বিভাগে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত চারটি কেন্দ্রে প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জ্যোগীশিস মিরসরাই উপজেলা শাখার কর্মকর্তা, গীতা স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের সম্মিলিত সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অধ্যক্ষ শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওঁকারেশ্বর মঠ ও মিশনের শ্রীমৎ যোগানন্দ ব্রহ্মচারী মহারাজ, জেলা কমিটির সভাপতি শ্রী বিশ্বজিৎ পাল, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি শ্রী রিপন দাশ, সহ-সভাপতি শ্রী লিটন দাশ, বাংলাদেশ গীতা পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি শ্রী অসীম সেন এবং জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ মিরসরাই শাখার শ্যামল দাশ,শিপন শর্মা,নয়ন দাশ গুপ্ত, শিমুল কান্তি শর্মা ও অনিক দে ও দেবাশীষ শীল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শাখার সহ-সভাপতি শ্রী পলাশ চন্দ্র দাশ এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাংগঠনিক সম্পাদক ডা. সোহাগ মজুমদার। নাহেরপুর সর্বজনীন দুর্গা মায়ের মন্দির কেন্দ্রে কেন্দ্র প্রধান ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি শ্রী মানিক শর্মা এবং কেন্দ্র সচিব ছিলেন অর্থ সম্পাদক কিশোর দেবদাস। ছোট কমলদহ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম কেন্দ্রে কেন্দ্র প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না রানী দেবী এবং কেন্দ্র সচিব ছিলেন জীবন চন্দ্র দাশ। জাফরাবাদ শ্রী শ্রী গীতা গোবিন্দ মন্দির কেন্দ্রে কেন্দ্র প্রধান ছিলেন কার্যনির্বাহী সদস্য বিকাশ চন্দ্র দাশ এবং কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সহ-অর্থ সম্পাদক মৃদুল কান্তি দাশ। গীতা পরীক্ষা-২০২৬-এর আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শাখার সহ-সভাপতি শ্রী বিপ্লব সাহা এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী জুয়েল দাশ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জ্যোতিশ্বর গীতা শিক্ষা সংঘ, মিরসরাই উপজেলা শাখার সভাপতি শ্রী শংকর শর্মা এবং সাধারণ সম্পাদক শ্রী শ্যামল দাশ। পরীক্ষা শেষে মিরসরাই কেন্দ্রে শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে এক সংক্ষিপ্ত অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে গীতা শিক্ষার গুরুত্ব, শিশু-কিশোরদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে অভিভাবকদের ভূমিকা এবং নিয়মিত গীতা শিক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এ সময় আয়োজকরা শিক্ষার্থীদের গীতা শিক্ষায় উৎসাহিত করতে সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
পরীক্ষা শেষে জ্যোগীশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীমৎ বিদেহানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, “গীতা বৃত্তি পরীক্ষা শুধু একটি মূল্যায়ন নয়, এটি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীল চিন্তাশক্তি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার একটি ধারাবাহিক প্রয়াস। আমরা আশা করি, এ আয়োজন ভবিষ্যতেও শিক্ষার্থীদের গীতা শিক্ষায় আরও বেশি উদ্বুদ্ধ করবে।” তিনি আরও জানান, অতি শিগগিরই গীতা পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হবে। -খবর বিজ্ঞপ্তির

No comments:

Post a Comment

Post Top Ad