/> উলিপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

উলিপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:-
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়া-বুড়ি ইউনিয়নে এক নারীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এনামুল হক কারীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্থানীয় সুধী সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী নারীর স্বামী শ্যামলসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন। স্থানীয়দের অভিযোগ, বুড়া-বুড়ি ইউনিয়নের পূর্ব আঠারোপাইকা এলাকার বাসিন্দা এনামুল হক কারী পাশের হিন্দু গ্রামের শ্যামলের স্ত্রী শ্রীমতী আতুশি রানীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে পালিয়ে যাওয়ার সময় ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে এনামুল হককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন বলে দাবি করেন তারা। এলাকাবাসী আরও অভিযোগ করেন, ঘটনার পর তারা অভিযুক্তের বিচার দাবি করলে এনামুল হক এলাকা ছেড়ে পালিয়ে যান। একই সঙ্গে বিচার বা মামলা করা হলে ভুক্তভোগী নারীকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের অভিযোগটি দ্রুত তদন্ত করে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী নারী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। এ সময় বক্তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এনামুল হক কারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। @Shanto Chandra Paul

No comments:

Post a Comment

Post Top Ad