/> শ্রীমঙ্গলে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

শ্রীমঙ্গলে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে আগামী ৭ জুলাই অনুষ্ঠিত হবে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজা

শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রম


পল্লব আচার্য্য - শ্রীমঙ্গল প্রতিনিধি:

  ৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) শ্রীমঙ্গলের ইছামতী চা বাগানে অবস্থিত শ্রী শ্রী মঙ্গলচণ্ডী সেবাশ্রমে ভক্তিময় ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হবে শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মায়ের পূজা।

ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ব্যাচ–২০১৫-এর উদ্যোগে আয়োজিত এ পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজার দিন শাস্ত্রবিধি অনুযায়ী পূজা-অর্চনা, মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং ভক্তদের অংশগ্রহণে নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে। এ আয়োজনে ভক্তদের মধ্যে ভক্তি, সম্প্রীতি ও সনাতন ধর্মীয় মূল্যবোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

আয়োজকরা জানান, মা মঙ্গলচণ্ডীর আশীর্বাদ লাভ এবং সমাজে শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনায় এই পূজার আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও সার্থক ও প্রাণবন্ত হয়ে উঠবে বলে তারা প্রত্যাশা করেন।

এ উপলক্ষে ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি ব্যাচ–২০১৫-এর পক্ষ থেকে সকল সনাতনী ধর্মাবলম্বী, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে পূজায় উপস্থিত থেকে মা শ্রী শ্রী মঙ্গলচণ্ডীর চরণে প্রার্থনা নিবেদন এবং প্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।


 

No comments:

Post a Comment

Post Top Ad