পল্লব আচার্য্য - শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শ্রীশ্রী নির্মাই শিববাড়ী (শ্রীশ্রী বাণেশ্বরনাথ মহাদেব মন্দির) ও দয়াময়ী কালীবাড়ির পরিচালনা কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ১০১ সদস্যবিশিষ্ট নবগঠিত স্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি ও শ্রীশ্রী বাণেশ্বরনাথ মহাদেব মন্দিরের নির্মাতা ডাঃ সত্যকাম চক্রবর্তী বলেন নির্মাইশিব বাড়ি একটি সুপ্রাচীন তীর্থস্থান, মন্দিরের পূজা অর্চনার পাশাপাশি মন্দিরের উন্নয়ন ও রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সভায় তিনি মন্দিরের উন্নয়ন মূলক কাজের জন্য কিছু প্রস্তাব তুলে ধরেন, নিরাপত্তার জন্য সীমানা প্রাচীর, চিকিৎসা কেন্দ্র, শিক্ষাকেন্দ্র, পাঠাগার, দাপ্তরিক কাজের জন্য ভবন, রন্ধন শালা, কনফারেন্স হল সহ মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব তিনি তুলে ধরেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ জানান, শ্রীশ্রী বাণেশ্বরনাথ মহাদেব মন্দির (নির্মাই শিববাড়ী) ও দয়াময়ী কালীবাড়িকে একটি আধুনিক, ডিজিটাল ও মডেল মন্দির হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে মন্দিরের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর সহযোগিতা চান নবগঠিত কমিটির সদস্যরা।


No comments:
Post a Comment