![]() |
| গীতা স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে |
বিজয় সরকার-সিলেট বিভাগীয় ব্যুরো চিফ
"প্রতিটি মন্দির হোক ধর্মীয় শিক্ষা কেন্দ্র"এই প্রত্যয়কে সামনে রেখে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়ের উদ্যোগে আজ বিকেল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলার গ্রামশ্রীমঙ্গল শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে বেদের মন্ত্রোচ্চারণ, উলুধ্বনি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে গ্রামশ্রীমঙ্গল বৈদিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট নিত্য গোপাল গোস্বামী। উদ্বোধক ছিলেন শ্রীযুক্ত প্রদীপ গোস্বামী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রীযুক্ত অবিনাশ বিশ্বাস।
![]() |
| অতিথিদের ফুল দিয়ে বরণ |
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়-এর সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ-প্রচার সম্পাদক, মহিলা বিষয়ক সম্পাদিকাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরব্বি ও ভক্তবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রীমদ্ভগবদ্গীতা, গীতা রাখার স্ট্যান্ড, বস্ত্রস্বরূপ রুমাল, খাতা, কলম, হোয়াইট বোর্ড, ডাস্টার, মার্কার ও বসার জন্য ত্রিপল বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তদারকি ও দিকনির্দেশনায় ছিলেন মৌলভীবাজার সনাতনী বৈদিক বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা শ্রী নিক্সন দে। তিনি প্রবাসে অবস্থান করেও সংগঠনের জন্য শত শত শ্রীমদ্ভগবদ্গীতা সংগ্রহ করে দিচ্ছেন এবং গীতা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
![]() |
| ছোট সোনামণিদের গীতা বিতরণ |
এছাড়াও গীতা বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন সর্বতারা, হাজীগঞ্জ, চাঁদপুরের কৃতি সন্তান শ্রী প্রদীপ সরকার। অনুষ্ঠানে তাঁর এই মহতী অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষায় সমৃদ্ধ আগামী প্রজন্ম গড়ে তুলতে প্রতিটি মন্দিরভিত্তিক বৈদিক বিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রীমদ্ভগবদ্গীতার শিক্ষা ছড়িয়ে দিয়ে আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণই এই উদ্যোগের মূল লক্ষ্য।



No comments:
Post a Comment