/> চট্টগ্রাম থেকেই শুরু হবে জাগো হিন্দু পরিষদের নতুন যাত্রা - প্রধান উপদেষ্টা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চট্টগ্রাম থেকেই শুরু হবে জাগো হিন্দু পরিষদের নতুন যাত্রা - প্রধান উপদেষ্টা

 



নিজস্ব প্রতিবেদক:
জাগো হিন্দু পরিষদের জেলা, উপজেলা ও থানা কমিটির সদস্যদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মিলন কান্তি শর্মা তিনি সংগঠনের আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় অন্যান্য বক্তারা বলেন, সমাজের কল্যাণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাগো হিন্দু পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

মতবিনিময় সভায় জেলা, উপজেলা ও থানা কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন মতামত, পরামর্শ ও অভিজ্ঞতা তুলে ধরেন। সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ, সামাজিক ও ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং আগামী দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ইউনিটকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়া ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা, উপজেলা ও থানা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad