/> তাড়াশে সুজন মালের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

তাড়াশে সুজন মালের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

তাড়াশে সুজন মালের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ; প্লাস্টিকপণ্যের গুদাম, সাংবাদিকের কার্যালয়সহ একাধিক বাসাবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সুজন সাহা,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ তাড়াশ পৌর শহরের সামনে অবস্থিত একটি প্লাস্টিকপণ্যের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। মঙ্গলবার (১০জুন) সকাল সাড়ে ১১ টার দিকে তাড়াশ পৌর এলাকার বাসিন্দা মৃত শম্ভু মালের ছেলে শ্রী সুজন মালের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে । স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে । গুদামে থাকা দাহ্য প্লাস্টিক সামগ্রীর কারণে অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং আশপাশের বিভিন্ন স্থাপনায় দ্রুত ছড়িয়ে পড়ায় নিমিষেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায় । এতে ব্যপক ক্ষতি সাধন হয়েছে বিশেষ করে সুজন মালের আনুমানিক ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে গুদামের পার্শ্ববর্তী অবস্থীত দৈনিক সমকালের তাড়াশ উপজেলা প্রতিনিধির কার্যালয়সহ কয়েকটি বসতবাড়ি ও ব্যক্তিগত অফিস ক্ষতিগ্রস্ত হয়। আগুনে আসবাবপত্র, প্রয়োজনীয় নথিপত্র এবং বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এই বিষয়ে তাড়াশ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. মনজুরুল আলম জানান, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। ঘটনার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুজন মালের পরিবার সহ অন্যান্য ক্ষতিগ্রস্থরা দ্রুত সরকারি সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad