/> হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক। শান্ত পাল, ৩০ জুন ২০২৬
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা এই মূর্তিটি উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার (২৯ জুন) বিকেলে হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কিশমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও এলাকার নাজমুল (৬৪)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈষা গ্রামে হাসান আহাম্মদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার গোয়ালঘর তল্লাশি করে একটি দ্বিখণ্ডিত কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। প্রায় ১১৫ কেজি ওজনের এই প্রাচীন মূর্তিটির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশ করে অত্যন্ত মূল্যবান এই কষ্টিপাথরের মূর্তিটি সীমান্ত পার করে ভারতে পাচারের চূড়ান্ত পরিকল্পনা করছিল।

No comments:

Post a Comment

Post Top Ad