/> জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম, ছিনতাই ও মুক্তিপণ দাবি - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম, ছিনতাই ও মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক। শান্ত পাল, ৩০ জুন ২০২৬
রাজধানীর পুরান ঢাকার ওয়ারীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে ওয়ারী থানাধীন ১৫ নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। পুরোহিতের রুমমেট দুর্জয় সাহা জানান, রাতে বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে বের হলে একদল দুর্বৃত্ত সুভাষের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা, হাত ও পায়ে গভীর ক্ষত তৈরি হয় এবং হামলার পর দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় তিনি দীর্ঘ সময় ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে ছিলেন। পরদিন সকালে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দুর্জয় সাহার দাবি, সুভাষের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার পর দুর্বৃত্তরা সেটি ব্যবহার করেই তার বোন জয়ার কাছে ফোন করে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। বর্তমানে সুভাষ দেউরীর ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মন্দির কমিটির আহ্বায়ক প্রিয়ন্ত স্বর্ণকার জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে এটি ছিনতাইকারীর হামলা হিসেবে জানতে পেরেছেন এবং মন্দির কমিটির সদস্যদের নিয়ে আহত পুরোহিতকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক হোসেন জানান, আহত সুভাষ দেউরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং ঘটনাটি সংশ্লিষ্ট ওয়ারী থানাকে জানিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীনের কাজ চলছে। তবে ওয়ারী থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানিয়েছেন, ঘটনাটি তিনি সাংবাদিকদের মাধ্যমেই প্রথম জানতে পেরেছেন এবং থানায় এখনো এই বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

No comments:

Post a Comment

Post Top Ad