/> চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলে বহিষ্কার হলেন কলকাতার ইসকন মুখপাত্র - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

চিন্ময় কৃষ্ণের পক্ষে কথা বলে বহিষ্কার হলেন কলকাতার ইসকন মুখপাত্র


ইসকন কলকাতা শাখার রাধারমণ দাস ও চিন্ময় কৃষ্ণ দাস/ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্স - সনাতন টিভি

বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন ও কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে প্রকাশ্যে মন্তব্য করার জেরে বড় ধরনের শাস্তির মুখোমুখি হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) কলকাতা শাখার সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস। এরই মধ্যে তাকে তার পদ ও সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) নেওয়া এ সিদ্ধান্তের মাধ্যমে তাকে গণমাধ্যম, সরকারি কর্তৃপক্ষ ও জনসম্মুখের কোনো প্ল্যাটফর্মে সংস্থাটির প্রতিনিধিত্ব করতেও নিষেধ করা হয়েছে। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পেছনে অন্যতম কারণ হলো- বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা।
ভারতীয় বার্তা সংস্থা ইউএনআইয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শৃঙ্খলাজনিত এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন রাধারমণ দাস। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে, রাধারমণ দাস রোববার (২৮ জুন) একটি বিবৃতিতে সংঘ থেকে তাকে অপসারণের ছয়টি কারণ প্রকাশ করেছেন। এই তালিকায় রয়েছে- বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে করা তার মন্তব্য ও বাংলাদেশে ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রতি তার সমর্থন।
এছাড়া তিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীকে আইনি নোটিশ পাঠানো এবং কৌতুক অভিনেতা সুরলীন কৌরের বিরুদ্ধে সাইবার অভিযোগ দায়েরের বিষয়টিও উল্লেখ করেন। অন্য কারণগুলোর মধ্যে ছিল- প্রকাশ্যে সনাতন ধর্মের পক্ষে কথা বলা ও ১৯৭৬ সালের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করা রথযাত্রার সাথে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করা।
তবে ইসকন সূত্রের দাবি, এই শাস্তিমূলক ব্যবস্থা মূলত বাংলাদেশের সাধু (সন্ন্যাসী) সংক্রান্ত বিষয়ে তার প্রকাশ্য মন্তব্যের কারণেই নেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad