/> নন্দনকানন মন্দির নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নন্দনকানন মন্দির নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

 



চট্টগ্রামের নন্দনকাননস্থ শ্রীশ্রী রাধামাধব মন্দির তথা ইসকনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার প্রতিবাদে ৮ জুন ২০২৬ তারিখে মন্দির প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ইসকনের নেতৃবৃন্দ জানান, মন্দির ও সংশ্লিষ্ট সম্পত্তি দীর্ঘদিন ধরে আইনানুগভাবে ইসকনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে এবং এ বিষয়ে ইসকনের বৈধ অধিকার বিদ্যমান। সম্প্রতি কিছু ব্যক্তি অবৈধভাবে মন্দিরের প্রবেশপথ দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা করলে প্রশাসনের কাছে অভিযোগ এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। গত ৫ জুন রাতে কতিপয় ব্যক্তি মন্দির প্রাঙ্গণে হামলা, ভাঙচুর এবং ভক্তদের ওপর আক্রমণ চালায়, যাতে কয়েকজন ভক্ত গুরুতর আহত হন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ইসকনের বিরুদ্ধে প্রচারিত বিভিন্ন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, কিছু কুচক্রী মহল ইসকনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সনাতন সম্প্রদায়ের সাথে ইসকনের কোন বিরোধ নেই, একটি পক্ষ ভূলি দখলের উদ্দেশ্যে এমন জঘন্য কাজ ও অপপ্রচারে লিপ্ত রয়েছেন

ইসকন সর্বদা দেশের আইন, সংবিধান ও ধর্মীয় সম্প্রীতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সনাতন ধর্ম ও সংস্কৃতির সেবায় নিয়োজিত রয়েছে। 

ইসকন কর্তৃপক্ষ সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রকৃত তথ্য যাচাই করার অনুরোধ জানায় এবং আইনের শাসনের প্রতি পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করে।  


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর গৌরহরি দাস, যুগধর্ম দাস, পন্ডিত গদাধর দাস, অকিঞ্চন গৌর দাস,তারণ নিত্যানন্দ দাস, রুপেশ্বর গৌরাঙ্গ দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, মুকুন্দ ভক্তি দাস, সুবলসখা শ্যাম দাস শচীদুলাল প্রেমসাগর দাস, অপূর্ব মনোহর দাস, প্রমুখ

No comments:

Post a Comment

Post Top Ad