নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে রবিন হাওলাদার (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
গত বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। এ সময় হামলাকারীদের হাত থেকে রবিনকে বাঁচাতে গিয়ে তার স্ত্রী ঠাকুর রানী হাওলাদার (৪৫), দুই ছেলে রনি হাওলাদার (২২) ও হৃদয় হাওলাদার (২৪) গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা জানান, উত্তর কালাইয়া গ্রামের একটি বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ওই বাড়ির সাতটি পরিবার মিলে একটি প্লাস্টিকের পাইপ বসানোর সিদ্ধান্ত নেয়। পাইপ কেনা ও তা বসানোর যাবতীয় খরচ সাতটি পরিবারের যৌথভাবে বহন করার কথা থাকলেও এতে আপত্তি জানায় একই বাড়ির আনন্দ বেপারির পরিবার। এই আর্থিক বিষয়টি নিয়ে বুধবার সকালে রবিন হাওলাদারের সাথে আনন্দ বেপারির বাগ্বিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে রতন বেপারির নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রবিন হাওলাদারের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে স্ত্রী ও দুই ছেলে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও পিটিয়ে রক্তাক্ত করে। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে সবাইকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বাউফল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— রতন বেপাড়ি (৩২), প্রদীপ বেপাড়ি (২৭), আনন্দ বেপাড়ি (৬০) ও সুশীলা বেপাড়ি (৫০)। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Top Ad
Home
Unlabelled
বাউফলে পানি নিষ্কাশনের তুচ্ছ ঘটনায় রবিন হাওলাদার কে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ জন
বাউফলে পানি নিষ্কাশনের তুচ্ছ ঘটনায় রবিন হাওলাদার কে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ জন
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment