০১ জুন ২০২৬ ইং
দক্ষিণ আফ্রিকায় সশস্ত্র ডাকাত দলের গুলিতে ঝুমুর কর্মকার (৪০) নামের এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত শনিবার (৩০ মে) রাত ৯টার দিকে দেশটির নাটাল প্রদেশের একটি স্থানীয় বাজারে (লোকেশনে) এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ঝুমুর কর্মকারের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা এলাকায়। দেশে তিনি একজন স্বনামধন্য স্বর্ণ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় প্রবাসী ব্যবসায়ী রেজাউল করিম রনি ঘটনার বিবরণ দিয়ে জানান, শনিবার রাতে দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন ঝুমুর। ঠিক সেই মুহূর্তে একদল সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত তার দোকানে প্রবেশ করে। ডাকাত দল দোকানে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেওয়ার সময় ঝুমুর কর্মকারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারে একটু বাড়তি সুখ ও সচ্ছলতা আনার আশায় দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন ঝুমুর কর্মকার। কিন্তু নির্মম নিয়তির পরিহাসে আজ তাকে লাশ হয়ে দেশে ফিরতে হচ্ছে। তার এই আকস্মিক ও নৃশংস মৃত্যুতে নোয়াখালীতে তার নিজ এলাকা এবং দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Post Top Ad
Home
Unlabelled
আফ্রিকায় সন্ত্রাসী হামলায় প্রবাসী ঝুমুর কর্মকার নিহত।
আফ্রিকায় সন্ত্রাসী হামলায় প্রবাসী ঝুমুর কর্মকার নিহত।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment