৩০ মে ২০২৬ ইং
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ঝুমকি দেব (২৯) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত রোববার (২৪ মে) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঝুমকি দেব উপজেলার বাঘা ইউনিয়নের অধিরের দোকান এলাকার সনৎ দেবের মেয়ে। মাত্র আড়াই মাস আগে হেতিমগঞ্জ পূর্বপাড়ার চঞ্চল দাসের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই ঝুমকিকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল।
স্বজনদের দাবি, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়; বরং ঘটনার দিনও তাকে নৃশংসভাবে নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে অলরেডি তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
Post Top Ad
Home
Unlabelled
সিলেটে বিয়ের আড়াই মাসেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের
সিলেটে বিয়ের আড়াই মাসেই নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ পরিবারের
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment