/> বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যা - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যা

 


বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।


নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, ‘বুধবার রাত ১০ টার দিকে স্ত্রী রীতা রানীর সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মত দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত স্ত্রীর ঢোকেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান রীতা রানীর গলাকাটা নিথর মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’


হত্যাকান্ডের এই ঘটনায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ‘হত্যাকান্ডের পরপরই মোবাইল ফোনে তারা জানতে পারেন। পরে ঘটনাস্থলে এসে রীতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল। এঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।’

No comments:

Post a Comment

Post Top Ad