/> সাভারে নববর্ষের দিনে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা: কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আহত, ভাঙচুর ও লুটপাট - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সাভারে নববর্ষের দিনে সনাতনী সম্প্রদায়ের ওপর হামলা: কিশোর গ্যাংয়ের তাণ্ডবে আহত, ভাঙচুর ও লুটপাট




সাভার প্রতিনিধি:

বাংলা নববর্ষের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দিনে ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর সংঘটিত হয়েছে সহিংস হামলার ঘটনা। পূজা চলাকালীন সময়ে একদল কিশোর গ্যাং সমর্থক তুচ্ছ ও বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা কয়েকটি হিন্দু পরিবারের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুর চালায়। এসময় এক কিশোরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এছাড়াও হামলাকারীরা কয়েকজন নারীসহ বাসিন্দাদের ওপর শারীরিক ভাবে আঘাত করেন লাঠি দিয়ে এবং বাড়িঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আকস্মিক এই হামলায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন।


ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হামলার পরও অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পুনরায় হুমকি দিয়ে গেছে। তারা ভবিষ্যতে মন্দির দখল, বাড়িঘর ভেঙে দেওয়া এবং হিন্দু পরিবারগুলোকে এলাকা ছাড়তে বাধ্য করার ভয় দেখিয়েছে।


এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করতে হবে।


এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের আশা, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে।

No comments:

Post a Comment

Post Top Ad