/> হবিগঞ্জের বানিয়াচংয়ে পাহারাদারকে মারধর করে কালী মন্দিরে চুরি - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাহারাদারকে মারধর করে কালী মন্দিরে চুরি

 


হবিগঞ্জের বানিয়াচংয়ে পাহারাদারকে মারধর করে কালী মন্দিরে চুরি


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় গভীর রাতে পাহারাদারকে গুরুতর আহত করে একটি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত ১৩ই এপ্রিল সোমবার রাতের আঁধারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা প্রথমে মন্দিরের পাহারাদারের ওপর হামলা চালিয়ে তার হাত-পা ভেঙে দেয়। পরে তারা মন্দিরে প্রবেশ করে মূল্যবান সামগ্রী ও দানবাক্সের টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।


ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত পাহারাদারকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় মন্দির কমিটি ও এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলেন, ধর্মীয় উপাসনালয়ে এমন ন্যাক্কারজনক হামলা ও চুরির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


এ বিষয়ে প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা।

No comments:

Post a Comment

Post Top Ad