/> বগুড়ায় হিন্দু দেব-দেবীকে কটুক্তি করে ওয়াহেদ ফকির নামে সাংবাদিকের ফেসবুকে পোস্ট - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বগুড়ায় হিন্দু দেব-দেবীকে কটুক্তি করে ওয়াহেদ ফকির নামে সাংবাদিকের ফেসবুকে পোস্ট





বাংলাদেশের সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সাংবাদিক মো: পাভেল হিন্দুদের মন্দির ভেঙে ফেলার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করার ২৪ ঘন্টা না পেরোতেই এবার বগুড়া জেলায় মোঃ আব্দুল ওয়াহেদ ফকির (৪০) নামে আরেক ফেসবুক সাংবাদিক হিন্দুদের দেব-দেবীদের নিয়ে কটুক্তি করে তার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছে। 


কথিত এই সাংবাদিক বগুড়ার জেলার গাবতলী উপজেলার গোলাবাড়ি রানীরপাড়া নামক গ্রামে। সে বর্তমানে বগুড়া শহরের সুত্রাপুর রিয়াজকাজী লেন এলাকায় বসবাস করে।


শনিবার (৩ মে) মধ্যরাত ১২:২০টায় সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকির তার নিজস্ব ফেসবুকে হিন্দুদের দেবতা গণেশ এর সামনে হাতজোড় করে দাঁড়ানো একটি শিশুর কাটুনের ছবিসহ ক্যাপশনে হিন্দুদের দেব-দেবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করেন। ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- "বলো ঠাকুর তুলসী গাছে, কুকুরে কেন প্রসাব করে। অমুক কেন হাতির মন্ড  নিলো আপন ঘাড়ে। কালীর তো লম্বা জিব্বা, ন্যাংটা হইয়া কেন বাহির করে। কৃষ্ণ কেন পুরুষ হইয়া নারীর মূর্তি ধারণ করে। বলো ঠাকুর তুলসী গাছে, কুকুরে কেন প্রসাব করে।" 


এই কথিত সাংবাদিকের ফেসবুক পোস্টের কারণে ক্ষোভে ফুঁসছে বগুড়ার হিন্দু সমাজ। মুসলিম হওয়ার কারণে হিন্দুরা তার বিরুদ্ধে মামলা দায়ের করার সাহস পাচ্ছে না বলে জানা গেছে। এই কথিত সাংবাদিককে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা।


এছাড়া কিছুদিন আগে বৈষম্যবিরোধী ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে লেখার কারনে এই কথিত সাংবাদিক আব্দুল ওয়াহেদ ফকিরকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছিল ছাত্ররা। জানা যায়, আব্দুল ওয়াহেদ ফকির এক সময় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। এরপর ২০০২ সালের দিকে জেএমবির সক্রিয় সদস্য ছিল।

No comments:

Post a Comment

Post Top Ad