বিজয় সরকার, সিলেট বিভাগীয় ব্যুরো চিফ - সনাতন টিভি
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় দিপন মালাকার নামে হিন্দু এক যুবকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের একাসন্তোষ গ্রামের বাসিন্দা কৃষ্ণ মালাকারের বড় ছেলে দিপন মালাকার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার মা, বাবা ও ছোট ভাই নিজ নিজ কর্মস্থলে অবস্থান করায় তিনি একাই বাড়িতে থাকতেন।
প্রতিবেশীদের ভাষ্যমতে, গত দুই দিন ধরে দিপন মালাকারকে এলাকায় দেখা যাচ্ছিল না এবং তার ঘরও বন্ধ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে উদ্বেগ তৈরি হয়।
মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬ইং সকালে একাসন্তোষ গ্রামের একটি পুকুরে দিপন মালাকারের মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পুকুরের মালিক প্রথমে মরদেহটি দেখতে পেয়ে দিপনের মামা ও স্থানীয়দের খবর দেন। পরে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, এমন মর্মান্তিক ঘটনার সঠিক কারণ উদঘাটন এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

No comments:
Post a Comment