ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যা মামলায় মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে; যিনি লাশের ওপর নির্যাতন চালাতে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে দাবি গোয়েন্দা পুলিশের।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার মো. সোহেল রানা (৩৪) টাঙ্গাইলের গোপালপুর থানার মহাইল গ্রামের তোরাব আলীর ছেলে।শাসকের মাথায় রাষ্ট্রের মালিকের হাত, প্রাণ ভরা আশীর্বাদ আর চোখভরা নিবেদন; সে তো বিশ্বজয়ী।
গ্রেপ্তারদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৮ ডিসেম্বর দিপু দাসকে হত্যার পর লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ঘটনার পরদিন দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন।

No comments:
Post a Comment