/> বিসিএস পুলিশ ক্যাডার থেকে রতন বালা সহ ৪ জন এসপি কে চাকরি থেকে অপসারণ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বিসিএস পুলিশ ক্যাডার থেকে রতন বালা সহ ৪ জন এসপি কে চাকরি থেকে অপসারণ

 


সরকার বিসিএস পুলিশ ক্যাডারের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) চাকরি থেকে অপসারণ করেছে। বুধবার (২৫ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ এএসপিকে বিদ্যমান সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।


অপসারিত কর্মকর্তারা হলেন— সাজিদ বিন কামাল, রতন বালা, মো. আব্দুল আজিজ এবং তাহমিদ আহমেদ।

No comments:

Post a Comment

Post Top Ad