মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা ট্রাফিক পুলিশ সদস্য রতন দে ব্যক্তিগত শোককে পাশ কাটিয়ে কর্তব্য পালনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মায়ের মৃত্যুর পর ধর্মীয় নিয়ম অনুযায়ী অশৌচ চলাকালীন সময়েও তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াননি, বরং আগের মতোই নিষ্ঠার সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।
জানা যায়, সম্প্রতি রতন দের মা পরলোকগমন করেন। পরিবারের এই গভীর শোকের মধ্যেও তিনি পেশাগত দায়িত্বকে অগ্রাধিকার দিয়েছেন। সহকর্মীরা জানান, কঠিন এই সময়েও রতন দে নিয়মিত ডিউটিতে উপস্থিত থেকে নিজের দায়িত্ব পালন করছেন, যা সত্যিই প্রশংসনীয়।
স্থানীয়রা বলছেন, ব্যক্তিগত শোকের মাঝেও জনসেবার এমন মানসিকতা বিরল। অনেকেই তার এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়।
এ বিষয়ে রতন দে বলেন, “ব্যক্তিগত শোক তো আছেই, কিন্তু দেশের সেবা করাও আমার দায়িত্ব। মানুষের স্বার্থে কাজ করাই আমার প্রধান কর্তব্য।”
এই ঘটনা প্রমাণ করে, দায়িত্ববোধ ও মানবিকতা একসাথে ধারণ করলে একজন মানুষ কীভাবে সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।

No comments:
Post a Comment