নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর
সাতক্ষীরা শহরের একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। এ সময় সোনার তৈরি আলঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।
রোববার গভীর রাতে কোনো এক সময় শহরের কাটিয়া মন্দিরে চুরির ঘটনা ঘটে বলে কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই পিংকু মণ্ডল জানান।
সাতক্ষীরা মন্দির সমিতির সভাপতি গৌর দত্ত বলেন, “চোরেরা মন্দিরের প্রধান গেইটসহ মোট আটটি বড় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মন্দিরের প্রতিমার স্বর্ণালংকার, দানবাক্সে থাকা অর্থ এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। একই সঙ্গে মন্দিরের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায়।
তিনি অভিযোগ করেন, এর আগেও এই মন্দিরে ছোট-বড় একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ তেমন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সেসব ঘটনার কোনো সুরাহা হয়নি।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক কিরণ চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় উৎপল সাহা বলেন, “বারবার মন্দিরে চুরির ঘটনা ঘটলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।”
কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই পিংকু মণ্ডল বলেন, “হ্যাঁ, শুনেছি চুরি হয়েছে। পরিদর্শনে গিয়েছিলাম। দেখি কী করা যায়।

No comments:
Post a Comment