চট্টগ্রামের হাটহাজারীতে অয়ন দাশ (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালীয়ার মুখ বাজার এলাকার একটি ভাড়া বাসার শয়ন কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অয়ন দাশ রাউজান উপজেলার কুন্ডেশ্বরী এলাকার নেপাল দাশের পুত্র। সে পেশায় একজন সেলুন কর্মচারী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই ভাড়া বাসা থেকে হঠাৎ প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাবকে বিষয়টি জানান। পরে তিনি হাটহাজারী মডেল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ভাড়া বাসার তালাবদ্ধ রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে অয়ন দাশের অর্ধ গলিত লাশটি রুম থেকে বের করে বাইরে নিয়ে আসে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী রাতে জানান, উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।

No comments:
Post a Comment