বিপ্লবী সূর্যসেন ও বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার প্রতিবাদে ২৯ মার্চ (রবিবার) বেলা ৩টায় চট্টগ্রাম নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে 'সম্মিলিত নাগরিক কমিটি'র ব্যানারে সংবাদ সম্মেলন করা হয়।
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী সূর্য সেন ও বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা অপবাদ প্রদান করেছে জাতীয় বিপ্লবী পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক 'খোমেনি ইহসান'।
সংবাদ সম্মেলন থেকে ৭২ ঘন্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্তে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার আল্টিমেটাম দেয় বক্তারা।
এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিপ্লবী হরেন্দ্র চক্রবর্তীর নাতি অশোক চক্রবর্ত্তী।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মিটুল দাশগুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ্রদেব কর, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, সনাতন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার রাজিব দাশ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সীমান্ত দত্ত ঋজু, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পিংকু ভট্টাচার্য, কেন্দ্রীয় কমিটির উপ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক পলাশ সেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে খোমেনি ইহসানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

No comments:
Post a Comment