/> অকাল মৃত্যুতে স্তব্ধ টলিউড: শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

অকাল মৃত্যুতে স্তব্ধ টলিউড: শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়


জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।

রোববার (২৯ মার্চ) পশ্চিমবঙ্গের তালসারি সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। শুটিং চলাকালীন হঠাৎ সমুদ্রে তলিয়ে যান রাহুল। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে দিঘা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, দীর্ঘ সময় তিনি পানির নিচে ছিলেন। অনেকক্ষণ ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় টিমের সদস্যরা খোঁজ শুরু করেন। তবে ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়।

ধারাবাহিকে তার সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং শেষে সবাই মধ্যাহ্নভোজে গেলেও রাহুল আরও কয়েকটি দৃশ্যের শুটিং করতে থেকে যান। হঠাৎ এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা কেউই কল্পনা করতে পারেননি।

দুই দশকের বেশি সময় ধরে টলিউডে কাজ করে আসছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা, বড়পর্দা ও ওয়েব সিরিজ—সব জায়গাতেই ছিল তার সফল উপস্থিতি। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পায়।

এর আগে তিনি ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকেও অভিনয় করেছেন। এছাড়া ‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল।

‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি পান। এই ছবির সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে নানা ওঠানামা থাকলেও তাদের একটি ছেলে রয়েছে, যার নাম সহজ।

অভিনয়ের পাশাপাশি ‘সহজ কথা’ নামে একটি জনপ্রিয় পডকাস্টও সঞ্চালনা করতেন তিনি।

তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিউডসহ ভক্তদের মাঝে।

No comments:

Post a Comment

Post Top Ad