/> সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে মিশন কান্তি দত্তকে সংবর্ধনা প্রদান - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে মিশন কান্তি দত্তকে সংবর্ধনা প্রদান

 


সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব মিশন কান্তি দত্তকে সংবর্ধনা দিয়েছে সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন। গতকাল শুক্রবার (৬ই মার্চ) রাতে চট্টগ্রামের জামালখানস্থ চন্দ্রিমা কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মানিক হালদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগীয় টিম লিডার প্রভাত মজুমদারের সঞ্চালনায় এতে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া কালিয়াইশ লোকনাথ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য রুদ্রাক্ষ বাবাজি স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সবুজ দাশগুপ্ত।


এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সংবর্ধিত অতিথি শ্রী মিশন কান্তি দত্ত, প্রকৌশলী বিন্দুনাথ, সাংবাদিক রুপন দত্ত, প্রকৌশলী রাজিব চৌধুরী, শিবলু কুমার দাশ, পলাশ কান্তি নাথ রণী, তপন কুমার দাশ, সুজন দেবনাথ, সুব্রত দত্ত, শুভ দাশ, বিকাশ শীল, তন্ময় দত্ত, বিজয় সরকার প্রমূখ।

No comments:

Post a Comment

Post Top Ad