/> রাঙ্গামাটিতে উদযাপিত হবে 'রাম নবমী'র ৪দিনব্যাপী মাঙ্গলিক আয়োজন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

রাঙ্গামাটিতে উদযাপিত হবে 'রাম নবমী'র ৪দিনব্যাপী মাঙ্গলিক আয়োজন

 


অজয় মিত্র


বিগত বছরের ন্যায় পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আয়োজন হতে যাচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মজয়ন্তী (শ্রী শ্রী রাম নবমী) উপলক্ষে ৪ দিনব্যাপী মহোৎসব।


জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গামাটি পার্বত্য জেলার সার্বিক সহযোগিতায় শ্রী শ্রী রাম নবমী উদযাপন পরিষদ ২০২৬-এর আয়োজনে ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত ৪ দিনব্যাপী এই মহোৎসব অনুষ্ঠিত হবে রাঙ্গামাটি সদরের কাঁঠালতলী সর্বজনীন শ্রী শ্রী দূর্গা মাতৃ মন্দির প্রাঙ্গণে।




৪ দিনের নানান অনুষ্ঠানমালায় থাকছে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রভু শ্রী রাম চন্দ্রের বরণ অনুষ্ঠান, উৎসবের শুভ অধিবাস, মঙ্গলারতি, প্রভু শ্রী রাম চন্দ্রের পবিত্র অভিষেক, পূজার্চনা, পুষ্পাঞ্জলি, শ্রীমদ্ভগবত গীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণ, সমবেত প্রার্থনা ও সন্ধ্যারতি, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী, বিশেষ সম্মাননা স্মারক প্রদান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সনাতনী রক ব্যান্ড 'অযোধ্যা'র পরিবেশনায় বিশেষ ধর্মীয় কনসার্ট।


ভগবান শ্রী রামচন্দ্রের কৃপা প্রত্যাশা ও মাঙ্গলিক এই আয়োজনের সফলতায় সকলের আন্তরিক উপস্থিতি প্রত্যাশা করেছেন জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শ্রী দেবব্রত চক্রবর্তী দেবু।

No comments:

Post a Comment

Post Top Ad