/> ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


 

নিজস্ব প্রতিবেদক শান্ত পাল, ২৬ মার্চ ২০২৬।

ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে তুলি রানী দাস (২১) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। গত বুধবার ২৫ মার্চ ২০২৬ রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তুলি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার লক্ষণদিয়া এলাকার সুজিত দাসের মেয়ে এবং ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পড়াশোনার প্রয়োজনে তিনি পশ্চিম খাবাসপুর এলাকায় ইব্রাহিম হাসানের বাড়ির নিচতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার রাতে পরিবারের সদস্যদের অলক্ষ্যে নিজের কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

ঘটনার সময় নিহতের মা, কাকী ও কাকাতো ভাইসহ নিকটাত্মীয়রা সেখানে উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কোনো সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মেধাবী এই শিক্ষার্থীর অকাল প্রয়াণে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad