"Where Mahadev Stands, Fear Ends, Har Har Mahadev"- চিত্রনায়িকা পূজা চেরি রায় - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

"Where Mahadev Stands, Fear Ends, Har Har Mahadev"- চিত্রনায়িকা পূজা চেরি রায়

 


নিজস্ব প্রতিবেদকঃ


মহা শিব চতুর্দশী ও শিবরাত্রিব্রত উপলক্ষে চিত্রনায়িকা পূজা চেরি রায় তার ফেসবুক ওয়ালে নিজের ২০২৪ সালের নেপাল ভ্রমণের পোখারা শহরের কাছে পুমডিকোট পাহাড়ের ওপর অবস্থিত বিখ্যাত একটি শিব মন্দিরের ছবি পোষ্ট করেছেন। তাতে তিনি লিখেছেন "Where Mahadev Stands, Fear Ends, Har Har Mahadev 🙏"।


নীল রঙের ধ্যানমগ্ন শিব মূর্তিটি নেপালের দ্বিতীয় উচ্চতম শিব মূর্তি। এর উচ্চতা প্রায় ৫১ ফুট, যা একটি ৫৭ ফুট উঁচু সাদা গম্বুজাকৃতি স্তূপের ওপর স্থাপিত।


এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে অন্নপূর্ণা পর্বতমালা এবং ফেওয়া হ্রদের (Fewa Lake) চমৎকার দৃশ্য উপভোগ করা যায়।


উল্লেখ্য, ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং গ্ল্যামারাস অভিনেত্রী পূজা চেরি রায়। খুব অল্প বয়সেই শিশুশিল্পী থেকে বড় পর্দার নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।


No comments:

Post a Comment

Post Top Ad