তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

 



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আসন্ন শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক শীর্ষ নেতা।


ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএন’কে (WION) দেওয়া এক সাক্ষাৎকারে এ পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘদিনের উত্তেজনার পর বিএনপির এই উদ্যোগকে দুই দেশের স্থবির সম্পর্কে উষ্ণতা ফেরার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।


হুমায়ুন কবির বলেন, ‘এই অঞ্চলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারেক রহমানের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। আমাদের লক্ষ্য এই অঞ্চলকে প্রভাবশালী অঞ্চলে পরিণত করা। উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকারবোধ রয়েছে। সময়সীমা কম, তবে সদিচ্ছা রয়েছে।’


এই আমন্ত্রণকে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে নেওয়া একটি শুভেচ্ছা উদ্যোগ হিসেবে বর্ণনা করেন তিনি। তিনি বলেন, ‘আপনি কাউকে অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানালে স্বাভাবিকভাবেই তার উপস্থিতির প্রত্যাশা করবেন। এটি একটি সদিচ্ছার প্রকাশ...’


তারেক রহমানের নেতৃত্বে বৃহত্তর কূটনৈতিক লক্ষ্য তুলে ধরে হুমায়ুন কবির বলেন, নতুন সরকার আঞ্চলিক সহযোগিতায় একটি ভারসাম্যপূর্ণ পন্থা অনুসরণ করতে চায়। আমরা বিশ্বাস করি, এই অঞ্চলের জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্ধারণ করা সম্ভব।


বহুপাক্ষিক সংগঠনগুলোকে সম্পৃক্ততার সুযোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সার্ক ও বিমসটেককে কাজে লাগানো যেতে পারে


নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর আন্তর্জাতিক মহল থেকে আসা শুভেচ্ছা বার্তার মধ্যেই এসব মন্তব্য এসেছে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে তাকে ‘অসাধারণ বিজয়’-এর জন্য অভিনন্দন জানিয়েছেন। একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেছেন।


দ্বিপাক্ষিক সম্পর্কে একটি ‘নতুন সূচনা’র ইঙ্গিত দিলেও ভারতে হাসিনার অবস্থান নিয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেন হুমায়ুন কবির।


আগামী কয়েক দিনের মধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রায় দুই দশক নির্বাসনে থাকার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad