/> প্রবাসে অমর একুশে উদযাপন: বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় উচ্ছ্বাস সংগীত নিকেতনের ব্যতিক্রমী আয়োজন* - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

প্রবাসে অমর একুশে উদযাপন: বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চায় উচ্ছ্বাস সংগীত নিকেতনের ব্যতিক্রমী আয়োজন*

 


সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি:


মহান অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উচ্ছ্বাস সংগীত নিকেতন এর উদ্যোগে সংযুক্ত আরব আমিরাতে এক আবেগঘন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়।


অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা কবিতা আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলা ভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। প্রবাসে বেড়ে ওঠা অনেক শিশু বাংলা ভাষা চর্চার সুযোগ থেকে বঞ্চিত হলেও উচ্ছ্বাস সংগীত নিকেতন নিরলস প্রচেষ্টায় তাদের মাঝে বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির শিক্ষা ছড়িয়ে দিয়ে যাচ্ছে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে দেশীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।


অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও সঙ্গীত শিল্পী বঙ্গ শিমুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তিথি সরকার এবং রাজিব সাহা, যাদের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।


অনুষ্ঠান শেষে বিশেষ সহযোগিতার জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রসেনজিৎ চৌধুরী, পাপড়ি মল্লিক, গণেশ দেবনাথ, দীপক দে, উত্তম সরকার এবং সঞ্জয় সরকার মহোদয়কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উচ্ছ্বাস সংগীত নিকেতন কর্তৃপক্ষ জানান, তাদের মূল উদ্দেশ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতির পরিচয় তুলে ধরা এবং বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতির মর্যাদা অটুট রাখা।


অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও অতিথিরা এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

No comments:

Post a Comment

Post Top Ad