নিজস্ব প্রতিবেদক : শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে বাংলাদেশ আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে। তবে আজকের এই ভূমিকম্প এক দফায় নয়, পরপর দুই দফায় অনুভূত হয়েছে, জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এবং যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৩, এবং এর গভীরতা ছিল ২৯ কিলোমিটার।
উৎপত্তিস্থল ছিল খুলনা থেকে ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত আশাশুনি অঞ্চল।
তবে ইতিমধ্যেই কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি

No comments:
Post a Comment