অজয় মিত্র, নিজস্ব প্রতিনিধি
যাত্রাশিল্পী মিলন কান্তি দে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।
চট্টগ্রামের পটিয়ায় গ্রামের বাড়িতে আজ শনিবার বিকাল ৩টা ২৫ মিনিটে এ শিল্পীর মৃত্যু হয়।
মিলন কান্তি দে কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। শনিবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে বাড়িতেই তার মৃত্যু হয়।
১৯৪৮ সালের ১ সেপ্টেম্বর মিলন কান্তি দে চট্রগ্রামের পটিয়া উপজেলার ছনহরা গ্রামে জন্মগ্রহণ করেন।
শিল্পীসত্তার পাশাপাশি লেখকসত্তার দ্বৈত সম্মিলন ঘটেছে মিলন কান্তি দের। আমৃত্যু তিনি শিল্পীসত্তা ও লেখকসত্তাকেও ক্রিয়াশীল রেখেছেন।
তিনি যাত্রাশিল্পে যুক্ত হওয়ার পর থেকেই লেখালেখি চালিয়ে গেছেন। আত্মজীবনীসহ যাত্রাশিল্প নিয়ে তার একাধিক গ্রন্থ রয়েছে।

No comments:
Post a Comment