ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মহাদেব ও পবিত্র শিবচতুর্দশী নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে দিগ্বিজয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও সনাতন ধর্মীয় বিভিন্ন মত ও সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়ার অমলইন্দ্র গোসাই (গুরুদাস ঠাকুর)-এর ছেলে দিগ্বিজয় সনাতন ধর্মের অনুসারী হলেও নিয়মিত ধর্ম পালন না করে বরং বারবার ধর্ম অবমাননাকর মন্তব্য করে আসছেন বলে অভিযোগ উঠেছে। এতে এলাকার যুবসমাজসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে।
এলাকার যুবসমাজের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ডের জন্য দিগ্বিজয়কে একাধিকবার সতর্ক করা হয়েছে। এমনকি বিষয়টি তার বাবা গুরুদাস ঠাকুরকেও অবহিত করা হয়েছে। তবে পরিবার থেকে এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের অনেকে মনে করছেন, পারিবারিক প্রশ্রয় পাওয়ার কারণেই তিনি নির্বিঘ্নে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
জানা গেছে, দিগ্বিজয়ের বাড়িতে প্রতিবছর বার্ষিক মতুয়া সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জাত-পাত ও বর্ণভেদ ভুলে সকলে মিলেমিশে অংশগ্রহণ করেন। এই ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়েই কাঠালিয়ার হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তবে স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দিগ্বিজয় এ ধরনের মন্তব্য করে হিন্দু সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
এ বিষয়ে শুধু হিন্দু সমাজই নয়, মতুয়া সমাজ ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দও তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


No comments:
Post a Comment