/> জয়পুরহাটে শিব চতুর্দশী অনুষ্ঠানে ছদ্মবেশে চুরি, তিনজন আটক - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জয়পুরহাটে শিব চতুর্দশী অনুষ্ঠানে ছদ্মবেশে চুরি, তিনজন আটক

 



জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে শিব চতুর্দশী উপলক্ষে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে ছদ্মবেশে চুরি করার সময় তিনজন মুসলিম নারীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে দিকে অনুষ্ঠানস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।


স্থানীয় সূত্র জানায়, শিব চতুর্দশী উপলক্ষে মন্দির ও আশপাশের এলাকায় ভক্তদের ভিড় ছিল। এ সুযোগে তিন নারী হিন্দু নারীর বেশ ধারণ করে ভক্তদের সঙ্গে মিশে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কয়েকজন ভক্ত নজরদারি শুরু করেন। একপর্যায়ে চুরির চেষ্টা ধরা পড়লে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে।


আটক নারীদের কাছ থেকে কিছু চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।


এ বিষয়ে জয়পুরহাট থানার একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


উল্লেখ্য, শিব চতুর্দশী উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান ও ভক্ত সমাগম হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করেছিল।

No comments:

Post a Comment

Post Top Ad