বিনোদন ডেস্ক: ভক্তিমূলক সংগীতভিত্তিক বিশেষ আয়োজন ‘শিব শঙ্কর পার্বতী’ আগামীকাল সন্ধ্যা ৭ টায় সরাসরি সম্প্রচার করবে সনাতন টিভি। মহাদেব ও পার্বতীর আধ্যাত্মিক তাৎপর্যকে কেন্দ্র করে নির্মিত এ প্রযোজনাটি সংগীত, অভিনয় ও ভিজ্যুয়াল উপস্থাপনার সমন্বয়ে সাজানো হয়েছে।
গানে কণ্ঠ দিয়েছেন অমিত পালিত ও অর্পিতা দাশ। অভিনয়ে রয়েছেন মৌরি বড়ুয়া। সংগীতায়োজনে বাঁশিতে অংশ নিয়েছেন অর্ক আচার্য্য। ভিডিও নির্মাণে আছেন অমিত চৌধুরী ও প্রীতম। গানের Mixing ও Mastering করেছেন অমিত পালিত।
সংশ্লিষ্টরা জানান, ভক্তিমূলক আবহ বজায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে গানটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
দর্শকদের জন্য অনুষ্ঠানটি সন্ধ্যা ৭টায় সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে।

No comments:
Post a Comment