জামায়াত ক্ষমতায় এলে জামাই আদরে থাকবে হিন্দুরা : কৃষ্ণ নন্দী - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

জামায়াত ক্ষমতায় এলে জামাই আদরে থাকবে হিন্দুরা : কৃষ্ণ নন্দী

 



খুলনা-১ আসনে জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়—জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, জামায়াত ক্ষমতায় আসলে এ দেশে জামাই আদরে রাখবে।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

একটি দলের মহাসচিবকে উদ্দেশ্যে করে কৃষ্ণ নন্দী বলেন, তারা চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য। এ সময় তিনি বলেন, জামায়াতে ইসলাম কখনও টাকা দিয়ে ভোট কেনে না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত কখনও বিকাশে টাকা দেয় না ভোট কেনার জন্য। আপনারা হাটে–বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন- এটা ঠিক নয়। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।

কৃষ্ণ নন্দী বলেন, টাকা দিয়ে মানুষ বিক্রি হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি তিনি হ্যাঁ ভোট দেওয়ার আহবান জানান।

জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

No comments:

Post a Comment

Post Top Ad