রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে জমির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় মধু চন্দ্র শীল (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে ঘটনাটি ঘটে। পরিবার, এলাকাবাসী, পুলিশ সূত্রে জানা যায়, মধুচন্দ্র শীলের সাথে প্রতিবেশী আবেদ আলীর জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল।
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মধু শীল তার বাড়ির সামনে সীমানায় গাছ লাগানোর সময় প্রতিপক্ষ আশারাফ আলী বাধা দেয়। এসময় আশরাফ আলীর বাবা আবেদ আলী গাছগুলো তুলে ফেলে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগম ও তার লোকজন মধু শীলকে ধস্তাধস্তির করে ধাক্কা দেয়।
এতে করে তিনি পাশের নলকূপের গোড়া পাকা প্লাস্টারে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

No comments:
Post a Comment