নিখোঁজের ৫ দিন পর জয় চক্রবর্তীর লাশ মিলল মেঘনায় - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

নিখোঁজের ৫ দিন পর জয় চক্রবর্তীর লাশ মিলল মেঘনায়





মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সীমানাধীন মেঘনা নদীর ডুবার চর এলাকা থেকে জয় চক্রবর্তী (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিল 

বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বেলা ১১টায় মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ।

নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম জয় চক্রবর্তী বলে জানা যায়। তিনি কুমিল্লা মহানগরীর ঠাকুরপাড়া এলাকার স্বদেশ চক্রবর্তীর ছেলে।

স্থানীয় কয়েকজন বুধবার সকালে মেঘনা নদীর ডুবার চর এলাকায় মরদেহটি ভেসে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহতের বড় ভাই নয়ন চক্রবর্তী বলেন, ‘পরিবারের সাথে সামান্য মতবিরোধের পর গত ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল ৮টায় বাড়িতে মোবাইল রেখে বের হয়ে যায় জয়। এর পর থেকে তার কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৭ জানুয়ারি কুমিল্লা কোতোয়ালী থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করি আমরা। এদিকে আজ বেলা সাড়ে ১১টায় আমরা পুলিশের মাধ্যমে জয়ের লাশের ব্যাপারে জানতে পারি। ছবি দেখে লাশটি জয়ের বলেই মনে হচ্ছে, আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। তার পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। সেখানে নাম দেওয়া আছে জয় চক্রবর্তী। আমরা তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। বিস্তারিত পরে জানানো হবে।


No comments:

Post a Comment

Post Top Ad