ঢাকার বাড্ডা থানার উত্তর বাড্ডার একটি বাসার ছাদ থেকে সুবীর বিশ্বাস (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উত্তর বাড্ডা চার নম্বর রোডের একটি বাসার ৯ তলার ছাদে ওই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুবীর বিশ্বাস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের পুত্র। তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, ‘গুরুতর আহত অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।’

No comments:
Post a Comment