/> সংখ্যালঘু নিপীড়ন বেড়েছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

সংখ্যালঘু নিপীড়ন বেড়েছে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

Image result for : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
গত চার মাস ধরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বেড়েছে বলে দাবি করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নিপীড়ন বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।  

শুক্রবার (১০ মে) রাজধানীর মণি-সিংহ ফরহাদ ট্রাস্ট ভবনে আয়োজিত সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
সরকারের দৃষ্টি আকর্ষণের জন্যে সব সংখ্যালঘু সংগঠনকে জাতীয় ও স্থানীয়ভাবে সমন্বিত করে ২৫ মে সকাল ১০টায় সারাদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সংগঠনটি।
এছাড়াও ২০২০ সালের ১১ ও ১২ ডিসেম্বর ঐক্য পরিষদের একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। 
সভায় সভাপতিত্ব করেন ড. নিম চন্দ্র ভৌমিক এবং সাধারণ সম্পাদক রাণা দাশগুপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

No comments:

Post a Comment

Post Top Ad