/> দিরাইয়ে মন্দিরে আগুন দেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

দিরাইয়ে মন্দিরে আগুন দেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

দিরাইয়ে মন্দিরে আগুন দেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন


সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়নপুর গ্রামে হিন্দুদের স্থাপিত শিব মন্দিরে প্রেট্রোল ঢেলে আগুন দেয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেঢতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় শ্রীরানায়নপুর গ্রামবাসীর আয়োজনে মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধন অুনষ্ঠিত হয়। এতে বিন্নি গ্রামের তিনশতাধিক লোকজন অংশ নেন।

মন্দির কমিটির সভাপতি সচি দাসের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক রাশেন্দ্র দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মনির কমিটির সদস্য ধীজেন দাস, শ্রীনারায়ন পুর গ্রামের আব্দুল মনাফ, হিরণ মিয়া, রানু দাস, রাজকুমার, সুব্রত দাস, সুশেন তালুকদার, রাবনন্দ দাস, কানু বিশ্বাস, বজন পাল, নীল কান্দ দাস, সুরঞ্জিত দাস, অপুশীল, মতিলাল বিশ্বাস, মনুরঞ্জন দাস প্রমূখ।

বক্তরা বলেন- যারা একটি সম্প্রদায়ের মানুশের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে মন্দিরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে ঐ সমস্ত দৃস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবী জানান।

উল্লেখ্য, শনিবার ভোররাতে একটি দৃবুর্ত্তচক্র রাতের আধাঁরে মন্দিরে পেট্রোল ঢেলে পালিয়ে যায়। এতে সিমেন্টের পিলার ও টিনসেটের এই মন্দিরে বেশ কিছু অংশ পুড়ে যায়। তাৎক্ষনিক গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে ঘটনাস্থলে এসে পানি দিয়ে চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে স্থানীয় সংখ্যালঘুদের মনে একটি অজানা আতঙ্ক কাজ করছে।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টায় দিরাই থানার ওসি (তদন্ত) এ বি এম দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জানা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad