শনিবার ভোররাতে একটি দৃবুর্ত্তচক্র রাতের আধাঁরে মন্দিরে পেট্রোল ঢেলে পালিয়ে যায়। এতে সিমেন্টের পিলার ও টিনসেটের এই মন্দিরে বেশ কিছু অংশ পুড়ে যায়। তাৎক্ষনিক গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন আগুনের লেলিহান শিখা দেখে দৌড়ে ঘটনাস্থলে এসে পানি দিয়ে চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। তবে স্থানীয় সংখ্যালঘুদের মনে একটি অজানা আতংঙ্ক কাজ করছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ পুলিশ সুপার মোঃ বরকতুল্লাহ খান বলেন, খবর পেয়ে টুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এই সুনামগঞ্জ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এখানে প্রতিটি ধর্মের মানুষ তাদের স্ব স্ব অবস্থানে থেকে সবার অংশগ্রহনে প্রতিটি ধর্মীয় উৎসব উদযাপন করা হয়ে থাকে। কাজেই যারা এই সম্প্রীতি নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী উচ্চারন করেন তিনি।
No comments:
Post a Comment