সনাতন ডেস্ক:
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার মোহরা খেজুরতলা এলাকায় জগদ্ধাত্রী পূজার একটি অনুষ্ঠানে মদ্যপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও অন্তত দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান নান্টু ঘোষ ও উজ্জ্বল দেব।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) ওই এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে কয়েকজন ব্যক্তি মদ্যপান করেন। পরে তাঁদের মধ্যে ৫ থেকে ৬ জন অসুস্থ হয়ে পড়েন। তাঁদের নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জসিম উদ্দীন জানান, অসুস্থদের মধ্যে রোববার ভোরে একজন এবং সন্ধ্যায় আরেকজনের মৃত্যু হয়। ইতোমধ্যে তাঁদের একজনকে মোহরায় এবং অন্যজনকে রাঙ্গুনিয়ায় সৎকার করা হয়েছে। সৎকারের পর পুলিশ তাঁদের মৃত্যুর বিষয়টি জানতে পারে।
Post Top Ad
Home
Unlabelled
চট্টগ্রামে জগদ্ধাত্রী পূজায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু, হাসপাতালে আরও দুজন
চট্টগ্রামে জগদ্ধাত্রী পূজায় মদ্যপানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু, হাসপাতালে আরও দুজন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment