/> বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিচার ও গ্রেপ্তার নিয়ে যুক্তরাজ্যের প্রশ্ন, জবাবে যা জানাল ব্রিটিশ সরকার - Sanatan Tv
Vedic Video!Subscribe To Get Latest Vedic TipsClick Here

সাম্প্রতিক খবর

Sanatan Tv

সত্যের সন্ধানে অনুসন্ধান

Post Top Ad

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিচার ও গ্রেপ্তার নিয়ে যুক্তরাজ্যের প্রশ্ন, জবাবে যা জানাল ব্রিটিশ সরকার



বিস্তারিত সংবাদ

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার ঘটনায় দায়ীদের জবাবদিহি এবং আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে ব্রিটিশ সরকারের কাছে জানতে চেয়েছেন যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কী আলোচনা হয়েছে এবং হামলার ঘটনায় তদন্ত ও অপরাধীদের বিচারের প্রক্রিয়া জোরদার করতে যুক্তরাজ্য কী ধরনের সহযোগিতা করছে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন।


বব ব্ল্যাকম্যানের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দেওয়া জবাবে দুই সপ্তাহ আগে দেওয়া একটি তথ্যের পুনরাবৃত্তি করা হয়েছে। সেখানে জানানো হয়, গত ৪ অক্টোবর ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে সহিংসতার বিষয়টি উত্থাপন করেছিলেন।



তবে ব্রিটিশ সরকারের ওই জবাবে হামলার ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কারও বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে কি না কিংবা কেউ দোষী সাব্যস্ত হয়েছেন কি না—এসব বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ করেন এই ব্রিটিশ সংসদ সদস্য।


তিনি বলেন, তাঁর মূল প্রশ্ন ছিল হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু সেই প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর তিনি পাননি।


বব ব্ল্যাকম্যানের এই বক্তব্য বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, মানবাধিকার এবং সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আবারও আলোচনায় নিয়ে এসেছে।


সূত্র: যুক্তরাজ্যের সংসদ সদস্য বব ব্ল্যাকম্যানের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট।

No comments:

Post a Comment

Post Top Ad